নন্দীগ্রামে মনোনয়ন দাখিলের দিনই প্রচারে ছন্দপতন ঘটলো। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তাঁর পায়ের হাড়ে চির ধরেছে এবং লিগামেন্টের আঘাত বেশ গুরুতর। দলনেত্রীর উপর হামলার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে পথে নামলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। সারাদিন বিভিন্ন জেলাই এই অবস্থান কর্মসূচি চলে। গোঘাটের বিধায়ক মানস মজুমদারের নেতৃত্বে গোঘাট ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট ও কামরপুকুরে পথ অবরোধ করলেন তৃণমূলকর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, নন্দীগ্রামে চক্রান্ত করে দলনেত্রীর উপর হামলা চালানো হয়েছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে।
