করোনার সময় উদয়নারায়ণপুরের কোনায় কোনায় ঘুরেছেন উদয়নারায়ণপুরের প্রার্থী সমীর পাঁজা। শিশুর খাওয়ার দুধ নেই। অসহায় মায়ের কান্না ভেঁজা কণ্ঠের ফোন পেয়ে বেবি ফুড নিয়ে ছুটে গেছেন তিনি। কেউ গুরুতর অসুস্থ তার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। এমনকি মৃতদেহ শ্মশানে নিয়ে যাবার লোক নেই পার্টির কর্মীদের পাঠিয়েছেন সুষ্ঠ ভাবে মৃতদেহ যাতে সৎকার হয় তার ব্যবস্থা করতে। মানুষ সেই সব দিনের কথা ভুলে যান নি। তাই আজ খিলা অঞ্চলে প্রচারে বেড়িয়েছিলেন উদয়নারায়ণপুরের প্রার্থী সমীর কুমার পাঁজা।

খিলা অঞ্চলের দক্ষিণ পালিয়াড়া গ্রামে ১০০ বছরের বৃদ্ধা মেনোকা প্রামাণিক, ঠিক মতো হাঁটতে চলতে পারেন না। বাড়ির লোকের মুখে জানতে পেরেছিলেন গ্রামে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পাঁজা প্রচারে আসছেন। অধীর আগ্রহে অপেক্ষা করতে করতেই উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার পাঁজা আসতেই মালা পড়িয়ে ১০০ বছরের বৃদ্ধা মেনোকা প্রামাণিক বরণ করলেন নিজেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী মাতৃসমা মেনোকা প্রামাণিক কে কোলে তুলে নিয়ে আশীর্বাদ চাইলেন সমীর কুমার পাঁজা।
