ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। তাই পশ্চিমবঙ্গে ভোট-পরবর্তী হিংসা মামলায় ২১টি ধর্ষণের মামলা ফিরিয়ে নেওয়ার জন্য সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে আবেদন জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা সিবিআই। এই সংবাদে প্রবীন তৃণমূল নেতা এবং বর্ষিয়ান সাংসদ সুখেন্দুশেখর রায় টুইটে বিজেপিকে বিঁধেছেন।
জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের উল্লেখ থাকায় ঐ ২১টা ধর্ষণের মামলা দায়ের করা হয়। এই মামলাগুলি ফিরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছে সিবিআই। সুখেন্দুশেখর রায় টুইটে লিখেছেন কোনও অভিযোগ প্রমান করতে না পেরে বিজেপির ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। তিনি জানালেন, হাইকোর্টের অনুমোদনে সেই অভিযোগগুলির তদন্তভার সিটের হাতে তুলে দিতে চাইছে সিবিআই।

৬৮৯টি কেসের মধ্যে সিট চার্জশিট দিয়েছে ৫৭৩টি ক্ষেত্রে। ৬৩টি কেসের ক্লোজার রিপোর্ট পেশ করেছে তারা। কিন্তু ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে ফের রাজ্যের হলফনামা তলব করল হাইকোর্ট। ২৪ জানুয়ারি মধ্যে ঘরছাড়াদের ঘরে ফেরানো নিয়ে কী পদক্ষেপ নিয়েছে রাজ্য, তা হলফনামায় জানাতে হবে রাজ্যকে। পঞ্চায়েত সদস্যদের জরিমানার টাকা দিয়ে ঘরে ফেরানোর চাঞ্চল্যকর অভিযোগ এসেছে হাইকোর্টে। জনস্বার্থ মামলাকারীদের জরিমানা নথি সহ ২ সপ্তাহের মধ্যে বিস্তারিত জানাতে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
সুখেন্দুশেখর রায় বলেন, লখিমপুর কাণ্ডে পুলিশের মন্ত্রীপুত্রের বিরুদ্ধে চার্জশিট দেওয়া, রাজ্যপাল সত্যপ্রকাশ মালিকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কৃষি আন্দোলনের বিষয়ে অপমানজনক মন্তব্য করার বিষোদ্গার এসবই বিজেপি আচ্ছে দিনের শেষের সময় শুরু হয়েছে। সুখেন্দুশেখর রায়ের নির্দেশে হরিয়ানায় তৃণমূল কংগ্রেসের শেকড় ছড়াতে তৃণমূল বহু কর্মসূচি নিয়েছে।