দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। সেই সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যাও। সংক্রমণ ঠেকাতে সারা দেশেই চলছে টানা লকডাউন। চতুর্থ দফার লকডাউনও ঘোষণা হয়ে গেল। সারা দেশে উৎপাদন প্রায় বন্ধ বললেই চলে। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। চরম সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষগুলো।

বাংলার সব গরিব, প্রান্তিক মানুষদের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। চলছে বিনা মূল্যে রেশন দেওয়ার কাজ। সরকারের পাশাপাশি দলগতভাবে তৃণমূল কংগ্রেসও খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন এঁদের হাতে। সামাজিক দূরত্ব বজায় রেখে আজ ,খড়গপুর গ্রামীণ এলাকার গোপালী অঞ্চলে দিন আনা দিন খাওয়া মানুষের হাতে আলু, পেঁয়াজ , তেল, ও কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন খড়গপুর গ্রামীণ-এর বিধায়ক দিনেন রায় ও জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী । এগিয়ে এলো স্থানীয় ঝিলিমিলি ক্লাবের সদস্যরাও।