দেবাশিস ভট্টাচার্য
বিজেপিকে হাড়ে হাড়ে চেনা যাচ্ছে। গুজরাটে বিজেপি সরকার কী করেছে জানেন? ১৯৪৮ সালে দেশের কারখানা আইন তৈরি হয়েছিল। সেই আইনে বলা হয়েছিল সপ্তাহে ১ দিন শ্রমিকরা ছুটি পাবেন। বাকি ৬ দিন দৈনিক ৮ ঘণ্টা করে সপ্তাহে ৪৮ ঘণ্টা শ্রম দেবেন। বিনিময়ে মজুরি পাবেন। সম্প্রতি গুজরাটের বিজেপি সরকার এই আইনে একটা সংশোধনী এনেছে। বলেছে, শ্রমিকদের এখন দৈনিক ১২ ঘণ্টা অর্থাৎ সপ্তাহে ৭২ ঘণ্টা কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই সংশোধনীর উদ্যোক্তা। মজুরি একই থাকবে। চিন্তার কথা, লকডাউন শুরুর পর বিভিন্ন রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যখন শ-শ মাইল হাঁটতে আরম্ভ করেছিলেন তখনও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ভূমিকা দেখা যায়নি, গুজরাটের ক্ষেত্রেও এরা তেমন উত্তাল করছে না। লকডাউনের সুযোগে সপ্তাহে ২৪ ঘণ্টা বাড়তি খাটিয়ে মালিকদের আরও বেশি লাভ করার ব্যবস্থা করে দেওয়া হলো।