| | |
এই মুহূর্তে ::
ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩১নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ আন্তর্জাতিক আদিবাসী দিবস — ন্যায়বিচার, সমঅধিকার ও জাতিসত্ত্বার স্বীকৃতি চাই : নিকোলাস বিশ্বাস নিকোলাসের ছবি বাস্তবকে তুলে ধরে কবিতার মতো : বোধিসত্ত্ব সঞ্জয় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (৩০নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বঙ্গবাণী-র রমাপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ই জীবনানন্দের আবিষ্কর্তা : অসিত দাস দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ : দিলীপ মজুমদার প্রতিদিনের রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৯নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ অথ তসলিমা কথা…. : অশোক মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৮নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৭নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বেগম রোকেয়ার সমাধি আবিষ্কার যেন প্রেমেন্দ্র মিত্র-র তেলেনাপোতা আবিষ্কার : অসিত দাস মিয়ানমারের গণতান্ত্রিক সরকার রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই : হাসান মোঃ শামসুদ্দীন ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৬নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ দ্বিখণ্ডিত নির্বাসন : অশোক মজুমদার শ্যামাপ্রসাদের সঙ্গে আর্থার কোনান ডয়্যালের সাক্ষাৎকার ও প্ল্যানচেট-আলোচনা : অসিত দাস শ্রাবণের ঝিরঝিরে হাওয়ায় কাঁচের চুড়ির রিমিঝিম : রিঙ্কি সামন্ত ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৫নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ রাখি বন্ধন ও রবীন্দ্রনাথ : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৪নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ কলকাতা ফিরিয়ে দিক তসলিমার দ্বিখন্ডিত বাসার একখণ্ড : অশোক মজুমদার তরুণের বিদ্রোহ : তখন এবং এখন : দিলীপ মজুমদার বিশ্বজিৎ মণ্ডল-এর ছোটগল্প ‘বনলতা সেন ও অভিমানের অন্ধকার’ শিক্ষা ও সমাজ-সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান : যশোবন্ত রায় ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২৩নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ তসলিমা নাসরিন — সবিনয় নিবেদন : দিলীপ মজুমদার গুরুপূর্ণিমার ‘শতকোটি প্রণাম’-এর ব্যাখ্যা ও ব্যুৎপত্তি (দ্বিতীয় পর্ব) : অসিত দাস ওয়াল্টার কেলি ফার্মিঙ্গার সম্পাদিত দ্য ফিফথ রিপোর্ট (দ্বিতীয় খন্ড) (২২নং) অনুবাদ বিশ্বেন্দু নন্দ বিস্মৃত মানুষের বিস্ময়কর কাহিনি : দিলীপ মজুমদার
Notice :
❅ পেজফোরনিউজ অর্ন্তজাল পত্রিকার (Pagefournews web magazine) পক্ষ থেকে বিজ্ঞাপনদাতা, পাঠক ও শুভানুধ্যায়ী সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা-র আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকবেন সবাই। ❅ আপনারা লেখা পাঠাতে পারেন, মনোনীত লেখা আমরা আমাদের পোর্টালে অবশ্যই রাখবো ❅ লেখা পাঠাবেন pagefour2020@gmail.com এই ই-মেল আইডি-তে ❅ বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন, ই-মেল : pagefour2020@gmail.com

পরকীয়ার অভিযোগ, ফের মধ্যযুগীয় বর্বরতার সাক্ষী পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের পোষ্কার পাড়া : সজল দাশগুপ্ত

Reporter
সজল দাশগুপ্ত / ২১৮ জন পড়েছেন
আপডেট রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১

জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এবং ময়নাগুড়ির পর এবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ। পর পুরুষের সাথে সম্পর্কের অভিযোগে, এক মহিলার মাথার চুল কেটে, মুখে কালি মাখিয়ে, জুতার মালা পড়িয়ে তাকে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠলো মাতব্বরদের বিরুদ্ধে। শনিবার রাতের এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রাজগঞ্জ থানার অন্তর্গত পানিকৌড়ি গ্রামপঞ্চায়েতের পোষ্কার পাড়া এলাকায়। খবর পেয়ে রাজগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে।

এলাকার বাসিন্দাদের অভিযোগ, অন্নদা রায় নামে এক মহিলা তাঁর স্বামী সদানন্দ রায়কে ছেড়ে দু’বার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। ওই মহিলার সঙ্গে একাধিক পর পুরুষের সম্পর্ক রয়েছে। এ নিয়ে স্বামী-স্ত্রীয়ের তেমন সমস্যা ছিল না। বেশ কয়েকবার নিজের স্বামীকে ছেড়ে, বিভিন্ন পর পুরুষের সঙ্গে ওই মহিলা চলে যায় বলেও অভিযোগ। এর পর গত শনিবার বিকালে বাড়ি ফিরে এসেছিলেন। এবারও বেশ কয়েকদিন গ্রামে না থাকার পর ওই মহিলা গ্রামে ফিরলে, তার বিরুদ্ধে স্বামীকে ছেড়ে পর পুরুষের সঙ্গে রাত কাটানোর অভিযোগ তোলেন এলাকার বাসিন্দারা। ওই মহিলা গ্রামে ফেরার খবর চাউর হতেই, তাকে বাড়ি থেকে টেনে বেড় করেন এলাকার মাতব্বরেরা। এরপর গ্রাম ঘুরিয়ে মারধর করে, তার চুল কেটে দেওয়া হয়। তারপর গলায় জুতার মালা পড়িয়ে মুখে কালি মাখিয়ে দেওয়া হয় ওই মহিলার।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিশ। এলাকবাসীদের বর্বোরচিত নির্যাতনের হাত থেকে ওই মহিলাকে উদ্ধার করে পুলিশ। অন্যদিকে, পুলিশ আসার খবর পেয়েই গা ঢাক দেয় এলাকার মাতব্বরেরা। এর আগেও জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে পরকীয়ার অভিযোগে এক মহিলার চুল কেটে তাকে মারধরের ঘটনায় কড়া ব্যবস্থা নেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার। বর্বরোচিত নির্যাতনের অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য কয়েকমাসে জলপাইগুড়ি জেলায় পরকীয়ার অভিযোগ এই ভাবে নীতিপুলিশির শিকার হয়েছেন একাধিক মহিলা। ক্রমশ এ ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনেরও। এর মধ্যে ৪ মহিলার জামিন মঞ্জুর করলেও আট পুরুষ অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় জলপাইগুড়ি জেলা আদালত।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

এ জাতীয় আরো সংবাদ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশেষ সংখ্যা ২০২৬ সংগ্রহ করতে ক্লিক করুন


Currently Maintained by the2.dev