করোনা নিয়ে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের পক্ষ থেকে ২০ মার্চ ২০২০ এক বিজ্ঞপ্তি জারি করা হলো। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি বিচার করে শিশু অধিকার সংক্রান্ত সমস্ত অভিযোগ ই-মেল, পোস্ট, হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে কমিশনের দপ্তরে পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। এই মুহূর্তে কমিশনের অফিসে আসার প্রয়োজন নেই। পরিবর্তিত পরিস্থিতিতে পরবর্তীতে আবার বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ মানুষকে সমস্ত কিছু জানানো হবে।