প্রেস বিজ্ঞপ্তি
উত্তরপ্রদেশে সোমবার ৩০ মার্চ ভিনরাজ্য থেকে আসা শ্রমিকদের রাস্তায় বসিয়ে জীবাণুনাশক রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করে রীতিমতো স্নান করানো হয়েছে। এদের মধ্যে আবার কিছু বাচ্চাও রয়েছে। এই খবর শুনে ও দেখে আমরা স্তম্ভিত, উদ্বিগ্ন। উত্তরপ্রদেশ সরকার হইচই দেখে কর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে। আমরা মনে করি আসল দোষী, এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকারী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রীর কাছে আবেদন বিপদের সময় এমন দায়িত্বজ্ঞানহীন, বেপরোয়া এবং মানুষের পক্ষে ক্ষতিকারক কাজের দায়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
সময়ের ডাক বাংলার প্রতিবাদ – এর পক্ষে
প্রতুল মুখোপাধ্যায়, বিশ্বনাথ চক্রবর্তী, পূর্ণেন্দু বসু, দেবাশিস ভট্টাচার্য, কল্যাণ রুদ্র, অশোকেন্দু সেনগুপ্ত, অভীক মজুমদার, দীপঙ্কর দে, কাবেরী গোস্বামী, অনন্যা চক্রবর্তী, প্রমুখ।