লাগাতর করোনা নিয়ে সচেতনতা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসচেতনতার রেকর্ড করা কথা বাজারে বাজারে চলছে। কিন্তু কিছুতেই ঘুম ভাঙছে না মধ্যবিত্ত মানুষের। অভ্যাসের বসে প্রতিদিন একবার বাজারে ঢুঁ মারা চাই ই চাই। এবার করোনা নিয়ে সচেতনতা বাড়াতে এবং সাধারণ মানুষ যেন ঠিকভাবে লকডাউন মেনে চলে সেই বার্তা দিতে দুর্গাপুরের মাছ বাজার, সবজি বাজারে যমরাজ স্বয়ং নেমে এলেন সঙ্গে নিলেন করোনা-কে। দুজনে একপ্রকার দাপিয়ে বেড়ালেন পুরো বাজার এলাকা। কিছুক্ষণ বাজারে ঘোরার পরই অদ্ভুতভাবে দূর থেকে যমরাজকে দেখেই কিছু মানুষ আবার পকেটে লুকানো মাক্সটিকে পড়ে নিচ্ছিলেন।

জনসচেতনতা বাড়াতে যোমরাজের সাফ কথা, ‘হয় ঘরে থাকো, নয়তো আমার সাথে চলো’। কিন্তু এই যমরাজ ও করোনা বেশে এই দুই অভিনেতা আসলে স্বপ্ন উড়ানের স্বেচ্ছাসেবক। দুর্গাপুর প্রশাসন ও কোকোভেন থানা থেকে মাস্ক সবাইকে পরে বাজারে আসতে হবেই এই বার্তা দিতে অভিনব পন্থা।

বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং কোকোভেন থানার যৌথ উদ্যোগে এই প্রয়াস। চেয়ারম্যানের কথায় জন সচেতনতার বার্তা দিলেও এবং লকডাউন চলাকালীন দেখা গেল এখনও অনেকে মাস্ক ছাড়া বাজারে আসছেন। তাদের বার্তা দিতেই এই পন্থা বেছে নিয়েছি। আগামী দিনে এই সকল মানুষদের জন্য আরো অন্য মানুষ যেন বিপদে না পড়ে সেই জন্য প্রশাসনকে আরো কড়া হবার আবেদন করেন বরো চেয়ারম্যান।