দৈনিক লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সবুজ জোন এখন লাল জোনে পরিণত হচ্ছে। সচেতনতা বাড়াতে পুলিশ আগেই সকলকে শতর্ক করেছে। এবার তা কর্মসূচিতে পরিণত হলো। শনিবার গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসন সাধারণ মানুষকে সচেতন করতে এবার এগিয়ে এলেন। প্রত্যেককে মাস্ক পরার আবেদন জানান হয়। এলাকার করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে পথে নামলেন গোপীবল্লভপুর থানার পুলিশ প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি সুদীপ ব্যানার্জি সহ এসআই তরুণ কুমার দে ও রাজিব মহান্তী।