করোনা আজ সারা বিশ্বে অতিমারীর রূপ নিয়েছে। করোনাকে রুখতে সারা দেশ জুড়ে চলছে লকডাউন। একই ছবি বাংলাতেও। কিন্তু এই লকডাউনে সব থেকে সমস্যায় পড়েছেন গরিব, শ্রমজীবী-মেহনতি,প্রান্তিক মানুষগুলো। বাংলার মা মাটি মানুষ সরকার ইতিমধ্যেই তাঁদের বিনা পয়সায় রেশন দেওয়ার কাজ শুরু করেছে। সরকারের পাশাপাশি রাজনৈতিক সংগঠনগুলো সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহরের বিভিন্ন ওয়ার্ডে গরিব পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দিচ্ছে। জেলার যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, শহরের দুই আহ্বায়ক জয়ন্ত মাইতি ও বুদ্ধ মন্ডলের উদ্যোগে মেদিনীপুর শহরে ৫০ কুইন্টাল আলু, ৫ কুইন্টাল সোয়াবিন মেদিনীপুর শহরে প্রত্যেক ওয়ার্ড যুব সভাপতির হাতে তুলে দেওয়া হয়েছে দুঃস্থ পরিবারগুলোর হাতে তুলে দেওয়ার জন্য। সেই কাজ দু দিন ধরে চলবে।