কোয়ারেনটিন সেন্টারের জন্য আরামবাগের এসডিও নৃপেন্দ্র সিং-এর হাতে ১০০টি বেড তুলে দিলেন বিশিষ্ট ব্যবসায়ী আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট-এর কর্ণধার জিয়াজুর রহমান। এই বেডগুলি পেয়ে উচ্ছ্বসিত আরামবাগের এসডিও নিজেও। এই সময়ে বেডগুলি কোয়ারেনটিনে থাকা মানুষগুলোর খুবই উপকারে লাগবে। উল্লেখ্য যে, আরমবাগের কোয়ারেনটিন সেন্টার করা হয়েছে গোঘাটের ভিকদাস এলাকায় কর্মতীর্থে। এখানে মোট ৩০০টি বেড রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি ভাবে। তার মধ্যে জিয়াজুর নিজেই ১০০টি বেড দান করলেন।
