করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রাজ্য আপৎকালীন ত্রাণ তহবিলে নিজেদের ভাতা বাবদ পাওয়া ২ মাসের অর্থ তুলে দিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্যরা। আরতি হালদার, ছন্দা সিংহ রায়, আরতি খান ও গীতা হাঁসদা দিলেন ১০ হাজার টাকা করে এবং মিঠু দাস দিলেন ৫ হাজার টাকা। সোমবার ২৭ এপ্রিল কালনার মহকুশাসক সুমনসৌরভ মোহান্তির হাতে তাঁরা চেক তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে।
ছবি ও সংবাদ : মোহন সাহা