জ্যোতি বন্দ্যোপাধ্যায় ১৪৪ নং কিস্তি কোথাদিয়ে যে তিনটে দিন কেটে গেল বুঝতে পারলাম না। অনিমেষদা নাছোড় বান্দা। যেভাবেই হোক ইলেকসনের আগে প্রজেক্টটা ফাইন্যাল করতে হবে। তাহলে আমাদের এ্যাডভানটেজ। প্রবীরদা এসেছিল। একই কথা। বলেছি, এখন না আমাকে কয়েকদিন সময় দাও। সে তুই সময় নে, কিন্তু প্রজেক্ট যেন এখানে হয়। আবিদের বিয়ের রিসেপশন নিয়ে সবাই ব্যস্ত। চিনা