জ্যোতি বন্দ্যোপাধ্যায় ১৭৪ নং কিস্তি একে একে সবকটা ট্রলিই এসে খামারে দাঁড়ালো। মুহূর্তের মধ্যে চেঁচামিচি ভিড় জড়িয়ে গেল। ভর ভর করে গোটা দশেক বাইক এসে জড়ো হয়ে গেল। ভেবেছিলাম চিকনারা শুয়ে শুয়ে আসবে। দেখলাম বসে বসে এসেছে। বিজয়কেও দেখতে পাচ্ছি। ব্যাটার আর বয়স হবে না। অনিমেষদারা, মিত্রা, তনু, নীপা সবাই হেঁটে হেঁটে এই পাশেই আসছে।