সুস্থভাবে বাঁচতে চান? তাহলে জৈব খাবার খান। রাজ্য সরকার এই জৈব খাবার যাতে নিত্য পান তার জন্য হাট বসিয়েছে। কি সেই হাট? তা হল অর্গানিক হাট। কেন আসবেন? কারণ এখানে পাবেন প্রাকৃতিক ও জৈব উপাদান থেকে সরাসরি উৎপন্ন ফসল অথবা তার থেকে তৈরি করা খাদ্যসামগ্রী। এছাড়া নানান ভোজ্য তেল, মশলা, বিভিন্ন রকমের ঘি ও মধু।