শান্তির বয়স তখন কত আর। আঠারো উনিশ হবে। ও যে দেখতে এত সুন্দর, বোনদের মধ্যে সবচেয়ে সুন্দরী এর আগে লক্ষ করিনি। হাতে দুগাছি প্লাস্টিকের চুড়ি ছাড়া অলঙ্কারের কোথাও কিছু নেই। পরনে আটপৌরে একখানা শাড়ি। কিন্তু তাতে ওর রূপের অসামান্যতা ঢাকা পড়েনি। উজ্জ্বল রং, তীক্ষ্ণ নাক মুখ চোখ—আপনাদের গল্পের নায়িকা হবার জন্যে যা যা দরকার সবই