প্রতিদিন যখন ক্লাস ‘সেভেন — বি’-তে পড়াতে যেতাম, তখন এই কথাটা মনে ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে উঠতাম — ‘এমনি বহে ধারা’। ভাবনার তো কোনো হিসেব কষার ব্যাপার থাকে না। যা ইচ্ছা, তাই ভাবনার কোনো দোষ নেই। তখন তো স্কুল চলতো, লকডাউন নেই, করোনা ভাইরাস নেই। তাই এইসব ভাবনা মাথায় থাকলেও লেখার কথা কখনো ভাবিনি। যে