বীরভূমের অজ গাঁয়ের দুরন্ত লক্ষীন্দ্র সরেন, অঙ্কিতা বৈদ্য, সনৎ মাঝি, রাধা কিসকু, পরম বৈদ্য, কৃষ্ণ কিসকু আর অভী কর্মকারদের চোখে এখন ভবিষ্যতের স্বপ্ন। যাদের শৈশবের দিনগুলি কেটে যাচ্ছিল ফেরি করে, ইটপাঁজার সিঁড়ি ভাঙতে ভাঙতে বা জমিতে চাষের কাজে বা চায়ের দোকানের কাপ প্লেট ধোয়ার কাজে শিশু শ্রমিক হিসেবে। আজ তাদের ক্ষতবিক্ষত নরম হাতে স্লেট, পেন্সিল,