বেশ অনেক রাতে মনোজের ভিডিও মেসেজটা এসেছিল। তারপর থেকে কবিতা আর নিজের মধ্যে নেই। দেওয়ালে মাথা ঠুকে কেঁদেছে। গলগল করে ঘেমেছে। হাউ হাউ করে বাচ্ছাদের জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছে। ভোররাতে সে স্বপ্ন দেখল, অন্ধকার গুহার মধ্যে সে পথ ভুলে আটকে পড়েছে। নিশ্ছিদ্র অন্ধকারে দিশাহারা। সামনের পথ অনিশ্চিত। ঘুম ভাঙতেই আগুপিছু না ভেবে