বসিরহাটের ধান্যকুড়িয়ার জমিদার বল্লভদের পেল্লাই অট্টালিকা রয়েছে বেলগাছিয়া রোডে আর জি কর হাসপাতালের কাছে। এঁদের মূল ব্যবসা ছিল পাট আর নুনের। তিনশ বছরের পুরনো ধান্যকুড়িয়ার মূল রাজবাড়িটিও অপরূপ স্থাপত্যের নিদর্শন। আবার প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ১৮১৮-এ কোম্পানির লবণ-দেওয়ানের চাকরি পান বসিরহাটের বাগুণ্ডি গ্রামে। বল্লভদের বেলগাছিয়া রোডের খালপারের নুনের গুদামগুলি পরিত্যক্ত অবস্থায় এখনও আছে। শ্যামবাজারের গায়েই বেলগাছিয়ার