সম্প্রতি পাঠকের সামনে এসেছে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম গল্প ‘আলোকিত অন্ধকার’। কবি আসাদ মান্নানের বিশ বছর বয়সের রচনা এটি। কয়েকটি পত্রিকায় পুনঃপ্রকাশের পর ঐতিহাসিক মূল্য স্বীকার করার সঙ্গে সঙ্গে গল্পটির ব্যতিক্রমী বুনন, অসাধারণ সমাপ্তি বিস্ময় উদ্রেক করেছে। বিবরণে প্রতীকী তাৎপর্য এবং জাদুবাস্তবতার মিশেলে আত্মগত উন্মোচন হিসেবে আখ্যানে পুরো দেশের কথা তথা মুক্তিযুদ্ধের কথা আছে। মূলত