‘মুজিববর্ষে’ এসেছে তেসরা নভেম্বর জেলহত্যা দিবস। করোনা মহামারির বিপক্ষে লড়াইয়ের মধ্যে দিনটি স্মরণের পথে মানুষকে তবু উদ্বেলিত করছে। কারণ সেদিনের নির্মমতা জাতীয় চার নেতার অবদানকে মুছে ফেলতে পারেনি। বরং তাঁদের মুখ আজও উদ্ভাসিত। এক বিশাল উত্তরাধিকার, ব্যাপ্ত দেশপ্রেম ও বিজয়ের মুকুট সঙ্গে নিয়ে স্বাধীন বাংলাদেশের যে পদচারণা শুরু হয়েছিল, মুক্তিযুদ্ধের সাফল্যে যে ষড়যন্ত্রের জাল ছিন্ন