বাংলাদেশের এক প্রান্তিক জনগোষ্ঠীর নাম বেদে। তারা বাইদ্যা নামেও পরিচিত। বেদে মহিলাদেরকে বেদেনি বলা হয়। ঐতিহাসিকদের মতে তারা যাযাবর ইন্দো-আর্য জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। পৃথিবীব্যাপী রহস্যময় মানুষেরা হলো জিপসি। মনে কর হয় বাংলাদেশের বেদেরা জিপসি সম্প্রদায়ের মানুষ। এরা যাযাবরের মতো ঘুরে বেড়ায় এখানে-ওখানে। দেশে দেশে বা অঞ্চলভেদে তাদের একেক নাম, আর বেঁচে থাকার জন্য বিচিত্র সব পেশা।