বাংলা নববর্ষ ১৪৩১ বিশেষ সংখ্যার লেখা। কলকাতার মধ্যে আস্ত একটা জেলেপাড়া আছে জেনে আধুনিক কলকাতার নব্যযুবারা অবাক হবে। বস্তুত মাছধরার জেলেদের অস্তিত্বই নেই প্রপার কলকাতায়। লবণহ্রদের দিকে সরে গেছে মৎস্যশিকারীদের ডেরা। কলকাতা শহরের জেলেপাড়া বলতে বোঝাত বউবাজার এবং ক্রিক রো-র মধ্যবর্তী পল্লি অঞ্চল৷ পরবর্তীকালে জেলে সম্প্রদায়ের সংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে যে-যে এলাকা দিয়ে জেলেপাড়ার সঙ-এর