কলকাতায় পাইকারি সবজি বিক্রির অন্যতম বড় বাজারের মধ্যে প্রথমদিকেই আসবে শিয়ালদহের কোলে মার্কেটের নাম। বিগত শতাব্দীর একেবারে গোড়ায় নফর কোলের ছেলে ভূতনাথ কোলে এই বাজার স্থাপন করেছিলেন বলে প্রচার। তাদের পদবি আজও এই বাজার বহন করে চলেছে। নফরবাবুর বাজার বলে মূল ফটকে লেখা থাকলেও লোকমুখে কোলে মার্কেট নামেই চলে আসছে। পাইকারি বাজার বলতে যা বোঝায়