ঘটনা বিরল হলেও দুর্লভ নয়। দুয়ারে সরকার শিবিরে আসা মহিলাদের ‘লক্ষ্মীর ভান্ডার’-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের ফর্মপূরণ করে দিচ্ছেন রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্পের সুবিধাপ্রাপ্ত স্কুলছাত্রীরা। সরকারি এই কর্মসূচিতে ‘লক্ষ্মী ভান্ডারে’র ফর্ম বিলি ঘিরে বিভিন্ন এলাকায় শাসকদলের বহু নেতৃত্ব যখন বিতর্কের মুখে, তখন মালদার চাঁচলের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সন্তোষপুর হাই মাদ্রাসার ‘দুয়ারে সরকার’ শিবিরে ফর্মপূরণ করে দিতে