আজ হলদিবাড়ীতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাদাখ সীমান্তে চীনা সেনার বর্বরোচিত হামলাতে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন মেখলিগঞ্জ বিধানসভার বিধায়ক অর্ঘ্য রায় প্রধান ও পূরবী রায়
লকডাউনে নিত্য যাত্রীদের সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর হুগলি চন্দননগর থেকে ফেয়ারলী, শ্রীরামপুর থেকে ফেয়ারলী, রিষরা থেকে ফেয়ারলী, উত্তরপাড়া থেকে ফেয়ারলী প্রভৃতি স্থানে যাতায়াত করার জন্য লঞ্চ ফেরি সার্ভিস চালু করেছে সরকার। আজ পরিবহণ দফতরের আধিকারিকরা এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই সমস্ত লঞ্চ ঘাটগুলি পরিদর্শন করেন। এবং নিত্য যাত্রী যারা এই লঞ্চে করে শহরতলি থেকে
আগামী বিধানসভা ভোটের আগে বিজেপির অস্তিত্ব বিলুপ্তপ্রায় অবস্থা। প্রত্যেকটি বিধানসভায় ক্যান্ডিডেট দিতে পারবে কিনা বিভিন্ন মহলে তাই নিয়ে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচবিহারের বর্তমান সাংসদের মুখই দেখা যাচ্ছে না। মাঝে মাঝে সোস্যাল মিডিয়াতে কিছুটা ফেক বক্তব্য রেখে নিজের অস্তিত্ব ধরে রাখার চেষ্টা করছেন। সাধারণ মানুষ বুঝে গেছেন মিথ্যের আশ্রয় নিয়ে গত লোকসভা ভোটে কিভাবে
কলকাতা ট্রাফিক পুলিশের শিয়ালদহ ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন কনস্টেবল দিলীপ সর্দার। সামনের সারিতে থেকে লড়ছিলেন করোনা-যুদ্ধের এই সৈনিক। কোভিডে আক্রান্ত হয়ে ভর্তি হন কলকাতা মেডিক্যাল কলেজে। প্রাণ হারান গত ১৩ জুন। প্রয়াত দিলীপ সর্দারের স্মৃতির উদ্দেশ্যে আজ এক স্মরণসভার আয়োজন করা হয়। ছিলেন সহকর্মী থেকে তাঁর উচ্চতম আধিকারিকরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন নগরপাল অনুজ শর্মা-সহ অন্যরা।
বৃহস্পতিবার ১৮ জুন পূর্ব বর্ধমানের আঙ্গারসন এম এম উচ্চ বিদ্যালয়ে করোনার আবহে রক্ত সঙ্কট দূর করতে পিন্ডিরা অঞ্চল যুব শক্তি ও আঙ্গারসন তরুণ সংঘের পরিচালনায় রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল।রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন কালনার বিধায়ক বিশ্বজিৎ কুন্ডু, প্রধান অঞ্জনা মণ্ডল, সুরথ হাজরা, পলাশ মণ্ডল সুমন্ত চট্টোপাধ্যায়, ইন্দ্রজিৎ ঘোষাল, সৌরভ হালদার-সহ তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি ও
আজ হলদিবাড়ী ব্লকের অন্তর্গত হেমকুমারী অঞ্চলে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করলেন দলের ৬০জন কর্মী। বৃহস্পতিবার হালদিবাড়ী ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকায় ৬০ জন কর্মী মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান মহাশয়ের অনুপ্রেরণায় তৃণমূলে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ মহকুমা তৃণমূল কংগ্রেসের কমিটির কনভেনার পূরবী রায় প্রধান ও হেমকুমারী অঞ্চল কনভেনার সুভাষ
হলদিবাড়ী ব্লকের অন্তর্গত উত্তর বড় হলদিবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি ছেড়ে ৭টি পরিবার তৃণমূল কংগ্রেস যোগদান করেন। আজ ওই কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্ঘ্য রায় প্রধান। আগামী কয়েক দিন ধরে অন্য রাজনৈতিক দল ছেড়ে আসা কর্মীদের দলে যোগদানের প্রক্রিয়া চলবে বলে জানান