গোবরডাঙার খাঁটুরার শ্রীশচন্দ্রের সঙ্গে বিয়ে হল বর্ধমান প্রেসিডেন্সি বিভাগের (বর্তমানে পলাশডাঙা বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের অন্তর্গত) পলাশডাঙা গ্রামের ন-বছরের বিধবা কন্যা কালীমতির। সেই প্রথম বিধবা বিবাহ। সময় কাল ৭ ডিসেম্বর, ১৮৫৬। এই বিয়ে সুসম্পন্ন করার জন্য বিদ্যাসাগরকে কম কাঠখড় পোয়াতে হয়নি। কোথায় পাওয়া যাবে এমন পাত্রী? পাত্রই বা কোথায়? কে এই অচল সমাজের সব বাধা