কলকাতাকে পরিষ্কার, সবুজ ও জমা জল-মুক্ত করতে হবে। ডেঙ্গু প্রতিরোধ কারও একার কাজ নয়। সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু প্রতিরোধে চাই গণ আন্দোলন। শনিবার ১৫ ফেব্রুয়ারি ২০২০ ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে কলকাতা পুরসভা আয়োজিত জনসচেতনতা পদযাত্রায় যোগ দিয়ে এ কথা বলেন মেয়র ফিরহাদ হাকিম। বর্ষার অনেক আগেই পুরসভা সকলকে সচেতন করতে এই পদযাত্রা আয়োজন করেছিলেন। মেয়র