২০১৬-তে রাজ্যে বিধানসভা নির্বাচনে বাম-কংগ্রেস জোট হয়েছিলো। আসন্ন বিধানসভা নির্বাচনেও দু-দলের জোটের সলতে পাকানো শুরু হয়েছে। অধীর চৌধুরীকে প্রদেশ কংগ্রেসের সভাপতি করে কংগ্রেস হাইকমান্ড সেই কাজে শিলমোহর দিয়েছে। রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনওকালেই বনিবনা নেই অধীরবাবুর তাই তিনি আগাগোড়াই বামেদের সঙ্গে জোটের পক্ষে। তবে গত চার বছরে রাজ্যে কংগ্রেস ও বামের চেহারা ক্ষীণকায় হয়েছে। বামেদের