যে কোন দুর্ভিক্ষ, অতিমারি, বিপর্যয়ের অভিঘাতে বদলে যায় একটা জনপদ। তা শহর হোক বা গ্রাম। এই ঘটনা আমরা এর আগে প্রতিটি বিপর্যয়েই দেখেছি। গ্রাম হয়ে গেছে শ্মশান, শ্মশান হয়ে গেছে জনপদ, নিরিবিলি জায়গা চোখের নিমেষে হয়ে গেছে ঘিঞ্জি বস্তি। বেশি দূর যেতে হবে না, বেলগাছিয়া থেকে বেলেঘাটা, যাদবপুর থেকে যোধপুর পার্ক, শহরের নানা এলাকার অতীতের