জলের সঙ্গে তাঁর সখ্যতা গড়ে উঠেছিল মাত্র ৪ বছর বয়স থেকেই। ওই বয়সেই চাঁপাতলার ঘাটে কাকার সঙ্গে প্রতিদিন স্নান করতে যেত সে। জলের নেশা তখন থেকেই তাঁকে পেয়ে বসেছিল। মেয়ের উৎসাহ দেখে বাবা তাঁকে হাটখোলা সুইমিং ক্লাবে ভরতি করে দিলেন।এক বছর পর শৈলেন্দ্র স্মৃতি সাঁতার প্রতিযোগিতায় ১১০ গজ ফ্রি-স্টাইলে প্রথম হল সেই মেয়ে। ছোট্ট মেয়েটি