কাট ওয়ান মধ্যবিত্ত তখনো হ্যারিকেনের আলোয় পড়তে বসতো। চাঁদিয়াল, পেটকাটি ঘুড়িগুলো ছিঁড়ে গিয়ে উপরের তার থেকে ঝুলতো। অফিসফেরত মধ্যবিত্ত জিলিপি আর সিঙ্গারার গন্ধে তাদের সান্ধ্যসুখের ঠিকানা জোগাড় করত। সুনীল গাভাস্কার, কপিল দেব-দের গোধূলি লগ্নের এক চিলতে আলো মাত্র পড়েছিল মধ্যবিত্তের মহানাগরিক জীবনে আর বাকি দিনটায় ঝলমল করত ময়দানের মেঠো রোদ্দুর। তখন মহানগরীর ঘুম ভাঙতো আকাশবাণীর