কী অদ্ভুত সমাপতন যে, ঋত্বিক ঘটকের ৯৫তম জন্মদিনের ঠিক এক সপ্তাহ পরেই শিল্প-সাহিত্য জগতের আরেক কিংবদন্তির জন্মদিন। আজ, অর্থাৎ ১১ নভেম্বর ২০২০, আমরা ফিওদর দস্তয়েভস্কির দ্বিশতবার্ষিকীতে উপনীত হলাম। আপাত দৃষ্টিতে দেখলে আমাদের মধ্যবিত্তের বিচারে দণ্ডিত এক ‘মদ্যপ’ এবং রুশ দেশের এক জুয়াড়ি— দুজনেই নভেম্বরিয়ান। এই দুজনেরই জীবদ্দশায় অনেকেই এঁদের পরিচয় গণ্য হয়েছে নিতান্তই এক আপাত