৯ জুলাই ১৯৪৩ সিঙ্গাপুর জনসভায় প্রদত্ত ভাষণ ভগিনী ও ভ্রাতৃবৃন্দ। আজ আপনারা আমাকে যে আন্তরিক ও উদ্দীপনায় অভ্যর্থনা জানাইয়াছেন, সেইজন্য সর্বপ্রথম আমি আপনাদিগকে ধন্যবাদ জানাই। আমরা যে সকল ভগিনী তাঁদের অন্তরের স্বদেশপ্রেমের প্রেরণায় এত অধিক সংখ্যায় অগ্রসর হইয়া আসিয়াছেন, সেজন্য আমি তাঁহাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজ আমি যাহা দেখিতেছি তাহাতে আমার মনে এই বিশ্বাস জন্মিয়াছে