আমাদের কালের শ্রেষ্ঠ এক মানব, শিল্পী এবং বাঙালি—সত্যজিৎ রায়—তিনি অপসৃত হলেন পৃথিবী থেকে, কিন্তু আমাদের স্মৃতি থেকে নয়। চণ্ড এবারের গ্রীষ্মকাল। ভোরের বাতাসটুকু পর্যন্ত শীতল নয়। দুপুরে তন্দুরের হাওয়া বয়ে যায়। পাখিরা ডাকে না আর গাছগুলোতে। পত্রিকার প্রথম পাতায় উত্তর বাংলা, যেখানে আমার জন্ম, তার ফেটে চৌচির হয়ে যাওয়া মাটির ছবি তিন কলামজুড়ে। বিকেল ঝিমিয়ে