মানববৃত্তির উৎকর্ষ-সাধনই হলো ধর্ম। এভাবেই হিন্দু ধর্মের নবতর ব্যাখ্যা দিয়েছিলেন সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র। আরও সহজ ও সংক্ষেপ করে বললে, কথাটা হবে, মানুষ্যত্বই ধর্ম। স্বামী বিবেকানন্দ বললেন, উৎকৃষ্ট মনুষ্যত্বই দেবত্ব। তার মানে, মানুষ আর দেবতার তফাত নেই। মানুষ চাইলে দেবতায় উত্তীর্ণ হতে পারে। কিন্তু ইসলাম কী বলে? আচরণের দিক থেকে বা আকারের বা আসলের দিক থেকে ইসলামের