ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিয় আঙিনা, আমার জ্ঞানচক্ষু উন্মোচনের সবুজ পৃথিবী। প্রিয় সব সতীর্থ ও অধ্যাপকদের স্মৃতিতে ভাস্বর। প্রত্যাশা-প্রাপ্তি-অপ্রাপ্তি, আনন্দ-বেদনা আর নিজেকে জাগানো আমার পার্থিব স্বর্গরাজ্যও এটি। সেখানকার বৃক্ষ-লতা-ঘাসের সঙ্গে লেগে থাকা যৌবনের আবেগমথিত রাজনৈতিক সংস্কৃতি ও মানবিক ভাবাবেগের ভেতরে প্রবেশের অনন্য সিংহদুয়ারও এটি। ২০২০ সাল ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। করোনা মহামারির কারণে