ভারতের স্বাধীনতা আন্দোলনে এবং স্বাধীনতা-পরবর্তী সময় গণ-আন্দোলন সংগঠিত করার ক্ষেত্রে একটি উজ্জ্বল নাম জয়প্রকাশ নারায়ণ। এ বছর গান্ধীজির সার্ধশত জন্মবার্ষিকী দেশজুড়ে পালিত হচ্ছে। এই সময় জয়প্রকাশ নারায়ণ বা জেপিকে স্মরণ করাও বিশেষ তাৎপর্যের। আজীবন গান্ধীবাদী জেপিকে লড়াই করতে হয়েছিল গান্ধীজির কংগ্রেসের বিরুদ্ধেই। সত্তরের দশকে তাঁর আন্দোলনে যেভাবে ভারতের বহু অঞ্চলে বিপুল আলোড়ন সৃষ্টি হয়, এমন