উনিশ শতকের শেষার্ধে এবং বিশ শতকের প্রথমার্ধে উত্তর-পূর্ব ভারতের সমাজ সংস্কৃতির ইতিহাসে পঞ্চানন বর্মার আবির্ভাব একটি ঐতিহাসিক ঘটনা। কোচবিহার রাজ্যের মাথাভাঙ্গার অন্তর্গত খলিসামারি গ্রামের দিনদরিয়ার ক্ষেত্রধারায় লালিত পঞ্চানন। শৈশব থেকে যা দেখেছেন তা উপলব্ধি করেছেন যুক্তি দিয়ে। তদুপরি পিতা-মাতার দৈনন্দিন জীবনচর্চা শৈশব থেকে পঞ্চাননকে প্রভাবিত করেছিলো যা পরবর্তী জীবনে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার পথে তাঁকে