মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছবি দেখে কি বলতেন কে জানে! রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি হয়তো সহ্যই করতে পারতেন না। ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহের কিছুদিন আগে তিনি একবার দিল্লি গিয়েছিলেন। বোটে চড়ে শহরের কাছাকাছি যাওয়ার পর প্রথম তাঁর চোখে পড়েছিল অদ্ভুত এক দৃশ্য। পরে আত্মজীবনীতে লিখেছেনও তিনি। দৃশ্যটি এ রকম, একটি মাঠে প্রচুর জনতা ভিড় করে