বাংলা উপন্যাসের ধারা সুদূরপ্রসারী। স্থান-কাল-পাত্রের ত্রিবেণী সঙ্গমে তার অমৃত কুম্ভের আবেদনও চরৈবেতি। সেখানে ইতিহাসের আধার সম্প্রসারিত হয়, ভৌগোলিক বিস্তৃতি সীমানা মানে না। সময়ের পরিবর্তনশীল প্রকৃতির আধারে তার স্থানিক অস্তিত্বও সেজন্য বৈশ্বিক্ক চেতনায় আবেদনক্ষম হয়ে ওঠে। সেদিক থেকে স্বাধীনতা-উত্তর পরিসরে দুই বাংলার মধ্যে চব্বিশ বছরের (১৯৪৭-১৯৭১) নিবিড় সংযোগের অভাবে ব্যপ্ত পরিসরের মধ্যে সাহিত্যের যোগ আন্তরিক না