শৈলজারঞ্জন রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথে পৌঁছেছিলেন। সেক্ষেত্রে তাঁর গানঅন্তপ্রাণ প্রকৃতি তাঁকে শুধু তাঁর কাছে উপনীত করেনি, রবীন্দ্রসঙ্গীতকে আত্মস্হ করায় ক্ষেত্রপ্রস্তুতেও সহায়তা করেছিল। এজন্য তাঁর পক্ষে স্বল্প সময়ের মধ্যে সেই গান আয়ত্ত করা সহজসাধ্য হয়েছিল। শৈলজারঞ্জন আকাঁড়া গ্রাম্য পরিবেশ থেকেই শুধু আসেননি, রবীন্দ্রবিরোধী পরিবার থেকেও শান্তিনিকেতনের পরিশীলিত পরিবেশে এসেছিলেন। তার উপরে গান বা সঙ্গীত নিয়ে প্রথাগত শিক্ষাও