রাষ্ট্রের স্বভাব-ধর্ম হচ্ছে নিজের আত্মরক্ষার সমুচিত ব্যবস্থা করা। আর সেই জন্য কোনো একটা রাষ্ট্র একবার বাস্তব রূপ ধারণ করলে, তার পরিচালকদের প্রথম চেষ্টা হয় দেশের আত্মরক্ষামূলক (militarily defensible frontiers) ব্যবস্থা করা। আত্মরক্ষার ক্ষমতা যদি রাষ্ট্রের না থাকে, তা হলে সে প্রতিষ্ঠান এই স্বার্থপ্রধান জগতে স্থায়িত্ব লাভের আশা করতে পারে না। বর্তমান শতাব্দীর দু’ দু’টো মহাসমরের