সৃজনবিশ্বে লেখনীধারণ করে নবনীতা সেন (১৯৩৮-২০১৯) তাঁর নারীমনস্কতাকে নানাভাবে মেলে ধরার অবকাশে নারীবাদে সোচ্চার না হয়েও তার অস্তিত্বকে আজীবন বয়ে চলেছেন। এজন্য তাঁর প্রকাশে কোনোরকম প্রতিবাদী চেতনার বিস্ফোরণ নেই। দুঃসাহসী দামাল নবনীতার অকুতোভয় প্রকৃতি সেখানে ডালপালা মেলেনি। এজন্য তাঁর নারীবাদী চেতনায় বিদ্রোহী বিকার নেই, রয়েছে স্বাধিকারবোধে অসহনীয় আত্মপ্রত্যয়। সেই আত্মপ্রত্যয়েই তিনি পুরুষতন্ত্রকে আত্মজিজ্ঞাসার সামনে দাঁড়