উনিশ শতকে পাশ্চাত্য শিক্ষা-সংস্কৃতির আলোয় কলকাতাকেন্দ্রিক বাংলার নবজাগরণের প্রভাব নানাভাবে বিকশিত হয়। সেদিক থেকে সমাজসংস্কার আন্দোলনের প্রভাব বাংলার গ্রামীণ জীবনেও ছড়িয়ে পড়ে। সমাজসংস্কারক রূপে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচিতি সেক্ষেত্রে তাঁর অন্যান্য বহুমুখী পরিচয়কে ছাপিয়ে দ্রুততার সঙ্গে প্রভাব বিস্তার করে চলে। তাঁর সেই জনপ্রিয়তা কলকাতা ছেড়ে দীর্ঘকাল কার্মাটাঁড়ে বাসকালেও যে অব্যাহত ছিল, তাঁর মৃত্যর প্রভাবেও তা প্রতীয়মান।