নাটক—নীতীশ সেন। পরিচালনা—শম্ভু মিত্র বহুরূপীর সাম্প্রতিকতম প্রযোজনা নীতীশ সেনের লেখা একটি মৌলিক নাটক, বর্বর বাঁশী। বর্তমান সমাজের দুর্নীতি, অবক্ষয়, হিংস্রতা, হতাশা, অতীতের সঙ্গে এর কার্যকারণসম্বন্ধ খুঁজে বার করা এবং এ অবস্থা থেকে উত্তরণের চেষ্টা—এই হল নাটকের বিষয়বস্তু। দুটি ক্ষয়িষ্ণু নিম্নমধ্যবিত্ত পরিবার নিয়ে ঘটনা। এই দুটি পরিবারের ছেলেমেয়েরা প্রায় সকলেই জীবনের সঙ্গে লড়াই করতে গিয়ে হেরে