শহর ছেড়ে ছুটির সময়টায় যখন সবাই দূরে বেরিয়ে পড়ে, আমি ফিরি বারবার তখন ফেলুদার কাছে৷ আমি জানি, আমার মত অনেকেই বড় হয়েও ফিরে ফিরে পড়েন ফেলুদা। কিন্তু আমি আজ নেহাত ভালোলাগার জন্য ফেলুদা পড়ি না। তার বাইরে আরও কয়েকটা দিক আমাকে ভাবায়। সেই সন্ধানেই বারবার ফিরে যাই ফেলুদার কাছে৷ কি সেই খোঁজ? সত্যজিতের গদ্যের কিছু