রবীন্দ্রনাথের রঙ্গমঞ্চ প্রবন্ধটির কথা অনেকেরই হয়তো মনে আছে। নাতিদীর্ঘ সেই লেখায় কবি ভারতীয় নাট্যের আদিকাল থেকে শুরু করে আধুনিক সময়ে বাস্তববাদী নাটকের কথা বলেছেন। যাত্রার কথা লিখেছেন, আমাদের নাট্যের বিভিন্নরকম চলনগুলোর কথা মনে করিয়ে কবি আক্ষেপের সুরে বলেছিলেন, এসব সত্ত্বেও ঐ বাস্তবিকতার ভূত কেন আমাদের ঘাড়ে চেপেই রইলো। কথায় বলে সাহেবরা যেখানেই যায়, কফি হাউস